বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলের প্রেমিক-প্রেমিকাদের নামে প্রকাশ্যে পোস্টার!

স্কুলের ছেলেমেয়েরা পড়াশুনাকে পেছনে রেখে মন দিয়েছে প্রেমের বিষয়ে। এমন অভিযোগ এনে ভারতের ২৪ পরগনার একটি স্কুলের বর্তমান প্রেমিক পেমিকা দের নামে পোস্টার তৈরি করে প্রকাশ্যে দেয়ালে লাগিয়ে দিয়েছে সেই এলাকার স্থানীয় একটি সংগঠন।

এরপরই বেশ ফলাও করে তা প্রচার হয়েছে ভারতীয় গণমাধ্যমে। তবে সেই সংগঠন দাবি করেছে এরকম প্রকাশ্যে নাম আসার ভয়ে সবাই প্রেম ছেড়ে পড়ালেখায় মনযোগী হবে।

মূল ঘটনা এরকম- দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার সোনাখালী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রেমিক-প্রেমিকাদের নামের তালিকা পোস্টারে পোস্টারে ছড়িয়ে দেয়া হয়েছে। স্কুলের ভেতরে ঢুকলেই চোখে পড়বে দেওয়ালে দেওয়ালে লাগানো হয়েছে এমন পোস্টার।

পোস্টারের উপরে বড় বড় অক্ষরে লেখা ‌’সোনাখালী হাইস্কুলের বর্তমান প্রেমের তালিকা’। এরপর সারিবদ্ধভাবে স্কুলের ছাত্রছাত্রীর নাম, আর নামের পাশে কে কোন শ্রেণিতে পড়ছে তা লেখা।

ভারতীয় গণমাধ্যমের খবর, স্কুলের ছেলে-মেয়েরা চুটিয়ে প্রেম করছে। তাদের পড়ালেখা আপাতত লাটে উঠেছে। তাতেই বিরক্ত হয়ে ‘পি সি এস’ (পিপলস কমিটি অফ সোনাখালি) নামে স্থানীয় মানুষজন এই পোস্টার লাগিয়েছেন।

এখানেই শেষ নয়, এমন তালিকা ভবিষ্যতে আরও প্রকাশ করা হবে বলে জানিয়েছে তালিকা প্রস্তুতকারীরা। তাদের ধারণা, প্রেমিক-প্রেমিকাদের নাম প্রকাশ্যে এলে তারা হয় তো এসব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দেবে।

তবে পোস্টারে নাম থাকা এরকমই এক একাদশ শ্রেণির ছাত্রের দাবি, তাদের বদনাম করতে কিছু অসৎ মানুষ এমন কাজ করেছে। বাড়িতে জানতে পারলে তাকে মেরেই ফেলবে।

তালিকায় দেখা যায়, একজন একইসঙ্গে দুই-তিনজনের সঙ্গে প্রেম করছেন। যা নিয়ে চাঞ্চল্য পড়ে গেছে স্কুলে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত