স্কুলের বেতন: শিক্ষকের বকা দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা


স্কুলের বকেয়া বেতনের টাকা পরিশোধ করতে না পারায় শিক্ষকের বকা খেয়ে সাভারে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার দুপুরে সাভারের আড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম সোনিয়া আক্তার স্বর্ণালী (১৬)। সে সাভারের বনপুকুর এলাকার চাইল্ড হেভেন স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, সকালে স্বর্ণালী চাইল্ড হেভেন স্কুলে পড়তে যায়। এ সময় কয়েক মাসের বেতন প্রায় সাড়ে তিন হাজার টাকা বাকি থাকায় চাইল্ড হেভেন স্কুলের অধ্যক্ষ মো. কাবুল মিয়া ওই ছাত্রীকে বকাবকি করে স্কুল থেকে বের করে দেন।
পরে ওই স্কুলছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার মা তারা বেগমকে জানান। মা বেতনের টাকা পরিশোধের কথা বলে ঘরের বাইরে যান। কিন্তু শিক্ষকের বকা সহ্য করতে না পারায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে স্বর্ণালী।
পরে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনার পর থেকে চাইল্ড হেভেন স্কুলের অধ্যক্ষ কাবুল মিয়া স্কুলে তালা ঝুলিয়ে পালিয়েছেন।
সাভার মডেল থানার ওসিএস এম কামরুজ্জামান বলেন, তদন্ত করে অভিযুক্ত স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, নিহত ওই ছাত্রীর বাড়ি পাবনা জেলায়। সাভারের আড়াপাড়া এলাকায় ফেন্সি নামের এক নারীর বাড়িতে মায়ের সঙ্গে সে ভাড়া থাকতো।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













