স্কুল ছাত্রীকে ধর্ষণ: ৩ দিনেও গ্রেফতার হয়নি ধর্ষক
ঝিনাইদহের কালীগঞ্জের বিনোদপুর গ্রামের ৩য় শ্রেণীর এক স্কু ছাত্রী (১১) ধর্ষণের তিন দিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক নন্দ গাঈন (২০) কে গ্রেফতার করতে পারেনি।
গত ৮ অক্টোবর বিনোদপুর গ্রামের অরবিন্দুর বাগানের মধ্যে একই গ্রামের ভুপাল বিশ্বাসের ছেলে নন্দ গাঈন ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা স্কুল ছাত্রীর মা বিউটি বিশ্বাস বাদি হয়ে গত ১২ অক্টোবর কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধণ ২০০৩ এর ৯(১) ধারায় একটি মামলা করেন। যার মামলা নং-০৫। মামলা দায়েরের তিনদিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক নন্দ গাঈনকে গ্রেফতার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ কোলা ক্যাম্পের আইসি এসআই গোকুল চন্দ্র অধিকারী জানান, ধর্ষিতা ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দী গ্রহণ করা হয়েছে। ধর্ষক এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













