বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর কারাদণ্ড

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী মনু মিয়ার (৩৫) দুই বছরের সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- দিয়েছেন আদালত।

বুধবার বিকালে চাঁদপুর নারী নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (দায়রা জজ) রমনী রঞ্জন চাকমা এই রায় দেন।

মনু মিয়া ইব্রাহীমপুর গ্রামের আরশাদ মাঝির ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ১১ নভেম্বর মনু মিয়া তার স্ত্রী আয়শা বেগমকে বাবার বাড়ি থেকে (২০) ৫০ হাজার টাকা আনতে বলেন। টাকা আনতে অপারগতা প্রকাশ করলে মনু তার স্ত্রীকে বেধড়ক পেটায়।

এ ঘটনায় ২৫ নভেম্বর আয়শার বাবা ওসমান মিজি বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা চৌধুরী মামলা তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানির পর আদালত আজ এ রায় দেন।

সরকারপক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের স্পেশাল পিপি হাবিবুর রহমান তালুকদার এবং সহকারী হিসেবে ছিলেন এপিপি জসিম উদ্দিন ভুঁইয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত