মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীকে বাথরুমে রেখে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মঞ্জু মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নাসিক ৩নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড়া এলাকার আব্দুর রহমান সিকাদেরর ভাড়া বাসায় ওই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মিম আক্তার বরিশাল মেহেন্দিগঞ্জ থানার চাত্তার হাট এলাকার আব্দুর সাত্তার মেয়ে। স্বামী মঞ্জুর মিয়া সোনারগাঁ উপজেলার বস্তুল এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে। তাদের সংসারে ইয়াছিন মিয়া (১০) ও সাদিয়া আক্তার (৮) নামে দুই সন্তান আছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন বলেন,‘বিকাল ৫টার দিকে ৬ তলা ভবনের ৪ তলায় আগুন দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বাসার বাথরুম থেকে পুড়ে অনেকটা কয়লা হয়ে যাওয়া ওই নারীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা। ’

তিনি আরো বলেন,‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বামী মঞ্জু স্ত্রীকে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন। সে জানায় স্ত্রী আগেই আত্মহত্যা করে মারা যায়। পরে লাশ গুম করার জন্য তাকে বাথরুমে রেখে রান্না ঘরের জ্বালানি গ্যাসের পাইপ দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত