মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীর মর্যাদা চাইতে এসে পুলিশ কর্মকর্তাকে মারধর করলেন নারী

স্ত্রীর মর্যাদা দিতে টালবাহানা করায় মাসুদা বেগম নামে এক নারী স্বামী পুলিশের এএসআই দবিয়ার রহমানকে প্রকাশ্যে মারধর করেছে। এসময় ওই পুলিশ কর্মকর্তাও স্ত্রী পরিচয় দানকারী ওই নারীকে মারধর করলে উৎসুক জনতা পুলিশ কর্মকর্তাকে গণপিটুনি দিয়েছে।

বুধবার সকালে রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

জানা যায়, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানায় কর্মরত থাকাকালে এএসআই দবিয়ার রহমানের সঙ্গে মাসুদা বেগম নামে এক গৃহবধূর পরিচয় হয়। এক পর্যায়ে দবিয়ার রহমান ওই গৃহবধূকে ঢাকায় নিয়ে যায় এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকদিন অবৈধ মেলামেশা করে।

অবশেষে চলতি বছরের ৪ নভেম্বর ওই নারীর চাপের মুখে দবিয়ার রহমান ঢাকার আশুলিয়া থানায় মাসুদাকে ২ লক্ষ টাকা মোহরানায় বিয়ে করে। পরবর্তীতে রাণীশংকৈলে ফিরে তাকে রামরাই দীঘির পাশে জনৈক চানমিয়ার ভাড়া বাসায় তুলে। সেখানে ওই পুলিশ কর্মকর্তা বিভিন্ন সময় গিয়ে মাসুদার সঙ্গে মেলামেশা করলে তিনি ২ মাসের অন্তঃসত্বা হয়ে পড়েন।

এরপর তাকে ভুল বুঝিয়ে তার গর্ভের সন্তান নষ্ট করলে স্বামীর সঙ্গে একই কোয়ার্টারে বসবাসের বায়না ধরেন মাসুদা। এতে ওই পুলিশ কর্মকর্তা তাকে অস্বীকার করলে মাসুদা বেগম গত ২৭ নভেম্বর ঠাকুরগাঁও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করে।

রানীশংকৈল থানা পুলিশের ওসি রেজাউল করিম ওই অভিযোগ তদন্ত করছেন। এদিকে তদন্তে যেন কোনোরুপ প্রভাব সৃষ্টি করতে না পারে সেজন্য ৬ ডিসেম্বর মঙ্গলবার এএসআই দবিয়ার রহমানকে রুহিয়া থানায় বদলি করা হয়।

এদিকে বদলির খবর জানতে পেরে মাসুদা বেগম বুধবার সকালে রুহিয়ায় এসে পুলিশ কর্মকর্তা দবিয়ার রহমানকে নির্জনে ডেকে নেয়। উভয়ে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আলাপকালে মাসুদা বেগম তার উপর চড়াও হয় এবং স্বামী পুলিশ কর্মকর্তাকে কিলঘুষি ও মারপিট করে। এতে পুলিশ কর্মকর্তাও পাল্টা মারধর শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে পুলিশ কর্মকর্তাকে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ এএসআই দবিয়ার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং মাসুদা বেগমকে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এএসআই দবিয়ার রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার টেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন মাসুদা জানান, এএসআই দবিয়ার রহমান ঢাকায় তাকে বিয়ে করেছে। কিন্তু স্ত্রীর মর্যাদা দিতে প্রায় অস্বীকার করেন। বদলির খবর শুনে রুহিয়া আসলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে আমাকে মারধর করে।

এ ঘটনায় রুহিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহারিয়ার জানান, এএসআই দবিয়ার রহমানকে ক্লোজড করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত