বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীর লাশ নিয়ে শ্বশুরবাড়ি এসে জামাই আটক

স্ত্রীর মৃত্যুর পর লাশ নিয়ে শ্বশুরবাড়ি এসে বগুড়ার ধুনটে পুলিশের হাতে আটক হলেন মাসুদ মন্ডল (২৮) নামে এক যুবক।

স্ত্রী হত্যার অভিযোগে শুক্রবার সকাল ১১টায় ধুনট উপজেলার বাকশাপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

জানা যায়, ৫ বছর আগে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে মাসুদ মন্ডলের সাথে ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের সোনার উদ্দিনের মেয়ে রনি আক্তারের (১৮) বিয়ে হয়। মাসুদ মন্ডল ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করার সুবাদে গাজিপুরের কালিয়াকৈর থানার সখিপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত দুই মাস আগে মাসুদ মন্ডল তার স্ত্রী রনি আক্তারকে ওই বাসায় নিয়ে যান।

শুক্রবার ভোর পাঁচটার দিকে রনি আক্তারের মৃত্যু হয়। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর কাউকে না জানিয়ে লাশ নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসেন মাসুদ মন্ডল। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ স্বামী মাসুদ মন্ডলকে আটক করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে রনি আক্তারের বাবা সোনার উদ্দিন বলেন, ওরা দুজন প্রেম করে বিয়ে করেছে। কিন্তু তার মেয়েকে হত্যা করা হয়েছে।

স্ত্রীকে হত্যার বিষয়টি অস্বীকার করে মাসুদ মন্ডল জানান, তারা দাম্পত্য জীবনে খুব সুখী ছিলেন। কিন্তুহঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে স্বামীকে আটক করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত