সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীর লাশ পুকুরে, ৩ সন্তানসহ স্বামী আত্বগোপন

নীলফামারী: স্বামীকে সিলেটে যেতে বাধা দেয়ায় নীলফামারীর ডিমলা উপজেলায় স্ত্রী তানজিনা বেগমকে (২৬) শ্বাসরোধ করে হত্যার পর পুকুরে লাশ ফেলে দিয়ে তিন সন্তানকে সাথে নিয়ে পালিয়েছে স্বামী ছামিনুর রহমান (৩০)।

সোমবার সকালে উপজেলার খালিশা চাঁপানী ইউনিয়নের ছোটখাতা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তানজিনা পাশ্ববর্তী ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের কাঁকড়া মাষ্টার পাড়ার মৃত তাইজু উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী জানান, ছোটখাতা গ্রামের ইউসুফ আলীর ছেলে ছামিনুর রহমান সিলেটে পাথর শ্রমিকের কাজ করে। সে গত ১৫ দিন আগে বাড়ি ফিরে আসে। তার স্ত্রী স্থানীয়ভাবে পাথর শ্রমিকের কাজ করতো। পহেলা মে স্বামী ছামিনুর রহমান সিলেটে ফিরে যাওয়ার কথা বলে স্ত্রীর কাছে তিন হাজার টাকা দাবি করে। এতে স্ত্রী তানজিনা বেগম স্থায়ীয়ভাবে পাথর শ্রমিকের কাজ করার কথা জানিয়ে স্বামীকে সিলেটে যেতে বাধা দেয়। এই ঘটনায় ছামিনুর ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে বেধরক পিটিয়ে ঘরে ফেলে রেখেছিল। এরপর রোববার রাতে স্ত্রী নিখোঁজ জানিয়ে তার শাশুরিকে মুঠোফোনে জানায়।

নিহত তানজিনার মা মোমিনা বেগম জানান, রোববার রাতে তার মেয়ে নিখোঁজের কথা জামাইয়ের মোবাইল পেয়ে সোমবার সকালে ছুটে আসেন জামাই বাড়িতে। এসে দেখেন জামাইয়ের বাড়ির ঘরে তালা ঝুলছে। তার তিন নাতি নাতনি শাবনুর আক্তার (৭), ময়না আক্তার (৫) ও ইমরানসহ (৩) জামাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে জামাইয়ের বাড়ির ধারে পুকুরে তানজিনার ওড়না ভাসতে দেখে ডিমলা থানায় খবর দেন।

তানজিনা বেগমের বড় ভাই মমিনুর রহমান বলেন, আমার ছোট বোন সাঁতার জানে। বাড়ির পাশ্ববর্তী পুকুর থাকার পর পশ্চিম পাশ্বে ২০০গজ দুরে পুকুরে লাশ পাওয়া ঘটনাটি সম্পূর্ণ সাজানো। তানজিনা হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে দেয়া হয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন খান বাংলামেইলকে জানান, হত্যার বিষয়টি পরিকল্পিত মনে হচ্ছে।

নীলফামারী সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর বাংলামেইলকে জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত