স্ত্রীর স্বীকৃতি চাইতেই মরিচের গুড়া মাখিয়ে নির্যাতন


স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের হাতে নির্যাতনের স্বীকার হয়েছেন তানিয়া আক্তার নামে এক কিশোরী বধূ।
ওই কিশোরীর মাথার চুল কেটে শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুড়া মাখিয়ে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। একই সঙ্গে কিশোরীকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা চালায় তারা।
সোমবার বিকালে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতিত কিশোরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটেরচর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। সে বারৈচা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
তানিয়া জানান, উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি গ্রামের মৃত রহমত আলীর ছেলে সৌদি প্রবাসী জাকির হোসেনের সঙ্গে প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে পরিবারের কাউকে না জানিয়ে চট্রগ্রাম নিয়ে তাকে বিয়ে করেন জাকির। কিছুদিন ভাড়া বাড়িতে সংসার করার পর পুনরায় প্রবাসে চলে যায়।
এদিকে স্ত্রীর স্বীকৃতি পেতে শ্বশুর বাড়িতে গেলে সোমবার বিকালে তাকে মারধর করে ওই বাড়ির রোকজন। তারা কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে কেটে মরিচের গুড়া মাখিয়ে দেয়। দা দিয়ে মাথার চুল কেটে নির্যাতন করে। পরে কিশোরীকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা চালায় তারা।
এ ঘটনায় তানিয়া বাদী হয়ে সোমবার রাতে বেলাব থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বেলাব থানার ওসি বদরুল আলম বলেন, তানিয়ার শাশুড়ি সকিনা ও ননদ সুরাইয়াকে আটক করে মঙ্গলবার নরসিংদী আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার সকালে এ ঘটনার বিচার দাবিতে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী ঢাকা সিলেট মহসড়কে দুকুন্দি নামক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। যুগান্তর
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













