শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘স্ত্রীর স্বীকৃতি না দিলে আমি আত্মহত্যা করব’

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর মর্যাদার দাবিতে গত সাতদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। ওই তরুণী বাড়িতে যাওয়ার পর থেকেই উধাও হয়ে গেছে প্রেমিক, শ্বশুর ও শাশুড়ি।

জানা গেছে, ওই তরুণী নগরকান্দা পৌর এলাকার বিনয় চন্দ্র মণ্ডলের মেয়ে। তার প্রেমিক একই উপজেলার চরযোশরদী ইউনিয়নের মধ্য জগদিয়া গ্রামের সুকুমার চন্দ্র বিশ্বাসের ছেলে সুদর্শন চন্দ্র বিশ্বাস।

এ বিষয়ে কথা হয় ওই তরুণীর সঙ্গে। তিনি জানান, স্কুলজীবন থেকে তারা একে অপরকে পছন্দ করেন। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে চম্পার পরিবার একাধিকবার বিয়ে ঠিক করলেও সুদর্শন সেই বিয়ে ভেঙে দিয়েছেন।

এরপর ২০১৪ সালের ৯ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন তারা। এরপর সুদর্শন ও তিনি ফরিদপুর এবং ঢাকায় স্বামী-স্ত্রীর মতোই বসবাস করতেন।

তরুণী জানান, কিছুদিন আগে সুদর্শন তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। এর মধ্যে বন্ধুদের মাধ্যমে তিনি জানতে পারেন সুদর্শন অন্যত্র বিয়ে করেছেন। সেই খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি এসে সত্যতা পেয়ে স্ত্রীর মর্যাদা চেয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন চম্পা।

এদিকে চম্পার অবস্থানের পর থেকেই পলাতক শ্বশুর সুকুমার বিশ্বাস ও শাশুড়ি রীনা বিশ্বাস। আর সুদর্শন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঢাকায় একটি বেসরকারি ফার্মে চাকরি করেন। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে চম্পা বলেন, আমি খুবই দরিদ্র পরিবারের মেয়ে। অর্থের অভাবে আমাদের পরিবারের কেউ পড়াশুনা করতে পারেনি। আমি অনেক কষ্টে অনার্স-মাস্টার্স করেছি। একটি সরকারি চাকরির অনেক চেষ্টা করেছি। কিন্তু হচ্ছে না। আমি হিন্দু মেয়ে। আমাদের ধর্মমতে একবারই বিয়ে হয়। আমার বিয়ে হয়ে গেছে। এখন আমি আমার শ্বশুর-শাশুড়ি স্বামী নিয়ে সংসার করতে চাই। ও যদি আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয় তাহলে আমি আত্মহত্যা করব।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, শ্বশুরবাড়িতে তালাবদ্ধ ঘরের সামনে অবস্থান নিয়েছেন চম্পা। আর রাতের বেলা চাচা শ্বশুর রুহি দাস বিশ্বাস তার বাড়িতে থাকতে দিচ্ছেন।

এ ব্যাপারে চম্পার নানি আশালতা মণ্ডল বলেন, এ ছেলে দুবার আমার নাতির বিয়ে ভাঙছে, ফরিদপুরে নিয়া বিয়া করছে আজ তিন বছর। এখন কয় বিয়ে করবে না, আপনারাই বলেন, একটা মেয়ের ইজ্জত, জীবন এর কি কোনো দামই নেই?

চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করছে এবং ঘর সংসারও করছে, যার সত্যতা আমরা পেয়েছি। আমরা চেয়েছি বিষয়টি মীমাংসা করতে। কিন্তু পরিবার কিছুতেই এ মেয়ে মেনে নেয় না। তারপরও আমরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছি।

এ বিষয়ে অভিযুক্ত সুদর্শন চন্দ্র বিশ্বাস ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সবকয়টি মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে ফরিদপুরের নারী নেত্রী ও ব্লাস্টের সমন্বয়ক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, নোটারি বিয়ে না হলেও বিয়ের ঘোষণা। ওখানে স্পষ্ট উল্লেখ রয়েছে কোথায় কীভাবে বিয়ে হয়েছে। সেক্ষেত্রে মেয়েটি ছেলেটির বৈধ স্ত্রী। আইনগতভাবে ছেলেটি মেয়েটিকে স্ত্রীর অধিকার ও ভরণ-পোষণ দিতে বাধ্য। তাকে স্ত্রীর স্বীকৃতি দিতেই হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত