মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বরূপকাঠীতে স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ে দেয়ার চেষ্টা : ইউপি মেম্বার জেলহাজতে

পিরোজপুরের স্বরূপকাঠির জলাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মো: নকিতুল্লার বিরুদ্ধে মারিয়া (১২) নামের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে জোর করে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ, নকিতুল্লাহ তার পালিত ক্যাডার মো: হাফিজুর রহমানের (২২) সাথে বিয়ে দিতে রাতে আরামকাঠি গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে মারিয়াকে তুলে এনে একই গ্রামে অবস্থিত তার নিজের বাড়িতে রাখেন। পরে মেয়েটির মামা সাইফুল ঘটনাটি পুলিশকে জানালে রোববার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মেয়েটির মামা সাইফুল ইসলাম জানান, তার বোন ও ভগ্নিপতির বিচ্ছেদের কারণে ভাগ্নি মারিয়াকে নিজের কাছে রেখে পড়ালেখা করান। তিনি অভিযোগ করেন, ‘মেয়েটির বিদ্যালয় যাওয়ার পথে একই গ্রামের মো: আবু মিয়ার ছেলে মো: হাফিজুর রহমান প্রায়ই তাকে উত্যক্ত করত। কিন্তু হাফিজুর মেম্বারের সহযোগী বিধায় আমরা তাকে কিছু বলার সাহস পেতাম না।

শনিবার রাত নয়টায় ইউপি সদস্য নকিতুল্লাহসহ, হাফিজুর, আরিফ, মাসুদসহ ৮/১০জন বখাটে যুবক তার বাড়ি (সাইফুলের অনুপস্থিতিতে) থেকে মারিয়াকে জোর করে তুলে নিয়ে যায়।’

এ বিষয় নেছারাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ আজ সোমবার মেম্বার নকিতুল্লাহকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে সোপর্দ করেছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত