বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বাধীনতা দিবসে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মহান স্বাধীনতা দিবসে পাল্টা-পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে শ্রীনগর বাজারের এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

আকস্মিক এ ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে এম রহমান শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার কবির গ্রুপের লোকজন মিছিল বের করে। এসময় স্থানীয় এমপি সুকুমার রঞ্জন ঘোষ ওই পথ দিয়ে আসার সময় মিছিলের কারণে তার গাড়ি আটকা পরে।

খবর পেয়ে ঝুমুর হলের সামনে অপেক্ষারত এমপি গ্রুপের লোকজন তাকে এগিয়ে আনতে যায়। এসময় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এমপি সুকুমার রঞ্জন ঘোষ ঝুমুর হলে অবস্থান নেন।

সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

গোলাম সারোয়ার কবির গ্রুপের নেতা ও জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন দাবি করেন, পুলিশ প্রহরায় এমপি সুকুমার রঞ্জন ঘোষের লোকজন উসকানি দিয়ে সংঘর্ষ শুরু করে। এসময় তার লোকজন পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে। আমাদের লোকজন প্রাণ বাচাঁতে মার্কেটের ভেতর আশ্রয় নিলে তারা মার্কেটে ও আশপাশের দোকানে ব্যাপক ভাংচুর চালায়।

অপরদিকে এমপির লোকজন দাবি করেন, গোলাম সারোয়ার কবিরের লোকজনই প্রথমে এমপির গাড়ি আটকানোর চেষ্টা করে এবং উসকানি দিয়ে সংঘর্ষ বাধায়। তারা এমপির লোকজনকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, এমপি সুকুমার রঞ্জন ঘোষ নেতাকর্মীসহ এম রহমান কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার সময় অপর গ্রুপটি পেছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করে।

ঘটনার পরপরই সিরাজদিখান সার্কেলের এএসপি কাজী মাকছুদা লিমা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে কত রাউন্ড ফাঁকা গুলি হয়েছে তা হিসাব করে বলতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত