শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘স্বাধীন দেশে আমরা গোলাম ও ক্রীতদাস হয়ে আছি’

স্বাধীন বাংলার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি আ.স.ম আব্দুর রব বলেছেন, “আমরা ভৌগলিক ও রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, কিন্তু আমরা দেশের ভিতরে গোলাম ও ক্রীতদাস হয়ে আছি।”

তিনি বলেন, ”বর্তমান সরকার সারা বিশ্বে দেশকে জঙ্গিবাদী দেশ হিসেবে পরিচয় করে দিয়েছে। প্রতিদিন জঙ্গি ধরে, জঙ্গি মারে এবং জঙ্গির কাছ থেকে অস্ত্র উদ্ধার করে। এত জঙ্গি থাকা অবস্থায় সারা বিশ্বের মানুষ মনে করছেন দেশটাই জঙ্গি দেশে রূপান্তরিত হয়ে গেছে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর জেলা সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেএসডি সভাপতি সরকারের সমালোচনা করে আরও বলেন, “দেশে শাসন ব্যবস্থা নেই, রাজনৈতিক, গণতান্ত্রিক ও ভোটের অধিকার কোনো কিছুই সুরক্ষা করা সম্ভব হচ্ছে না, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে।”

জেলা জেএসডির সভাপতি জগদীশ চন্দ্র সাহার সভাপতিত্বে এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, বিকাশ চন্দ্র সাহা, জেএসডি নেতা আবুল হাশেম মোল্লা, আবুল মোতালেব, সাধারণ সম্পাদক মো. নিরব, আবু সাইদ মোহন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত