শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামীর দাবি করা যৌতুক দিতে না পেরে গৃহবধুর আত্মহত্যা!

স্বামীর দাবি করা যৌতুকের টাকা দেওয়ার সামর্থ ছিল না তার। সেইসঙ্গে যৌতুকলোভী অকর্মণ্য স্বামীর প্রতিদিনের অমানুষিক নির্যাতনও আর সইতে পারছিলেন না রত্না মন্ডল। তার ছিল না কোন সহায়। তাই শেষ পর্যন্ত চিরশান্তির দেশেই পাড়ি জমালেন তিনি। আজ রবিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার ধামুসা গ্রামের রত্না মন্ডল (২৮) বিষপান করে আত্মহত্যা করেছেন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুমন মন্ডল পলাতক আছে।

ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ডাসার থানার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের নারায়ন ঢালীর মেয়ে রত্না ঢালীর সঙ্গে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া গ্রামের সুমন মন্ডলের প্রায় ৭ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই সুমন মন্ডল ৫০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় রত্নার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। স্বামী সুমন মন্ডলের ঐ দাবি করা যৌতুকের টাকা দিতে ব্যর্থ হয়ে রত্না মন্ডল রবিবার সকালে বাবার বাড়িতে গিয়ে বিষপান করেন। পরিবারের লোকজন টের পেয়ে রত্নাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রত্নার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত রত্নার বাবা নারায়ন ঢালী কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়েকে তার স্বামী সুমন যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করতো। যৌতুকের টাকা না দিলে শশুরবাড়িতে আর নিয়ে যাবেনা বলেও হুমকি দেয়। এসব নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারের অভিযুক্ত নিহতের স্বামী সুমন মন্ডলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনির ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, এ বিষয় জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত