স্বামীর নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
চট্টগ্রামে লাভলী আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্বামীর নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি ১ নম্বর গলি এলাকার বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন লাভলী।
পুলিশ জানিয়েছে, লাভলীর ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পুলিশ লাভলীর মরদেহ উদ্ধারের পর থেকে তার স্বামী মঈনুদ্দিন পলাতক।
সদরঘাট থাকার এসআই আরিফুর রহমান সমকালকে জানান, ‘অনেক ধরে স্বামী মঈনুদ্দিনের নির্যাতনের শিকার হয়ে আসছেন লাভলী। মঙ্গলবার বিকেলে লাভলীকে আবারো মারধর করেন মঈনুদ্দিন। এর জের ধরে ইফতারের পর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লাভলী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













