বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামী দুলালের নির্যাতনে স্ত্রী মুক্তার মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুরে স্বামী দুলাল হোসেনের নির্যাতনে মুক্তা আকতার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়। এ ঘটনায় দুলাল ও তার বাবা আব্দুল কাদের পালিয়ে গেলেও মা উম্মেজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রীর কলহের জের ধরে মুক্তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এতে তার মৃত্যু হয় দাবি করে মুক্তার পরিবার। পুলিশ খবর পেয়ে সোমবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠায়।

এ ঘটনায় পর দুলাল ও তার বাবা এলাকা ছাড়লেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুলালের মা উম্মেজানকে আটক করে।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মামুন অর রশিদ জানান, দুই বছর আগে মুক্তার সঙ্গে দুলালের বিয়ে হয়। এক সন্তানের মা হয় মুক্তা। ৭ দিন আগে অনাগত সন্তান নষ্ট করে দুলাল। সামান্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, স্বামীর নির্যাতনে মুক্তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মুক্তা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। তবে লাশ ময়নাতদন্ত হলে রহস্য বেরিয়ে আসবে বলে জানান ওসি মশিউর রহমান।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত