সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন রূপগঞ্জ উপপেজেলা চনপাড়া এলাকায় নুরুল ইসলাম বাবুর্চি (৪৫) ও তার ছেলে রাকিব (২২)।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পথচারীরা জানান, চট্টগ্রামগামী অজ্ঞাত (ঢাকা মেট্রো হ-৩৯-০৮৯১) নম্বরের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের স্বজনরা এসে লাশ শনাক্ত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













