সড়ক দুর্ঘটনায় মারা যায় ৩২ শতাংশ পথচারী
সড়ক দুর্ঘটনায় প্রতিবছর অসংখ্য মানুষ প্রাণ হারায়। যাত্রীরা যেমন দুর্ঘটনার শিকার হন, তেমনি পথচারীরাও প্রাণ হারান দুর্ঘটনায়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বাংলাদেশে ২০১২ সালে সড়ক দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের ৩২ শতাংশই পথচারী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি হচ্ছে, তা মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৬ শতাংশের সমান।
বিশ্বজুড়ে সড়ক নিরাপত্তা নিয়ে সোমবার জেনেভায় প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর সড়ক যোগাযোগের উন্নয়ন হওয়ার পরও দুর্ঘটনায় ঝরে যায় সাড়ে ১২ লাখ প্রাণ।
“বিশেষ করে দরিদ্র দেশগুলোতে গরিব মানুষের মধ্যে এই হার অনেক বেশি, যা মেনে নেওয়া যায় না,” বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা পরিচালক মার্গারেট চ্যান।
পুলিশের নথিভুক্ত দুর্ঘটনাগুলোর পরিসংখ্যান হিসাব করলে ২০১২ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মোট ২ হাজার ৫৩৮ জনের মৃত্যু হয়েছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, এই সংখ্যা ছিল ২১ হাজার ৩১৬ জন, অর্থাৎ ওই বছর প্রতি এক লাখ লোকের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে সড়কে। নিহতদের এই হিসাবের মধ্যে ৩২ শতাংশ পথচারী, আর ২৮ শতাংশ প্রাইভেট কার বা চার চাকার কোনো হালকা বাহনের আরোহী ছিলেন।:জনকন্ঠ
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













