বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হজ প্রতারণা: ভুক্তভোগীরা বাড়িতে তালা দিলেন !

ফরিদপুরে দেড় শতাধিক হজ যাত্রীর টাকা নিয়ে গা ঢাকা দেয়া মাওলানা আহমদ মাসরুর নামে এক প্রতারকের বাড়ি-ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগীরা। অবিলম্বে ওই প্রতারকের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রতারণার শিকার হজ গমনেচ্ছুরা।

শুক্রবার দুপুরে জেলা শহরের গোয়ালচামট এলাকার ১নং মোল্লাবাড়ি সড়কের ওই বাড়িতে তিনটি তালা ঝুলিয়ে দেন তারা।
ফরিদপুরের ট্রেজারিতে চাকরি করতেন আলমগীর হোসেন। পেনশনের টাকায় তিনি ও তার স্ত্রী হজে যাওয়ার ইচ্ছা করে পাঁচ লাখ টাকা তুলে দেন মাওলানা আহমেদ মাসরুর মালিকানাধীন মাসরুর এয়ার ট্রাভেলসে। কিন্তু প্রতারণার শিকার হজে যেতে পারেননি তিনি। আলমগীর জানান, মাওলানা আহমেদ মাসরুর প্রতারণার শিকার তিনি।

প্রতারিত হজ গমনেচ্ছু শুধু আলমগীর হোসেনই নয়, ফরিদপুর ও আশেপাশের জেলার দেড় শতাধিক ব্যক্তি। তাদের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন মাওলানা মাসরুর।

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার প্রতারণার শিকার কাজী কামরুল জানান, টাকা আদায়ে মামলা দায়ের করার পাশাপাশি চাপ প্রয়োগ করতে মাওলানা আহমেদ মাসরুরের বাড়ি-ঘরে তালা ঝুলিয়ে দেন কয়েকজন হজ গমনেচ্ছু।

এদিকে এ টাকা নেয়ার অভিযোগ স্বীকার করেছেন মাওলানা আহমেদ মাসরুর স্ত্রী তাহেরা বেগম। তিনি জানান, প্রত্যেকের পাওনা পরিশোধ করে দেয়া হবে। আমাদের লাইসেন্স বাতিল হওয়ায় অন্য প্রতিষ্ঠানের কাছে আমার স্বামী টাকা দিয়েছিল, কিন্ত সেই প্রতিষ্ঠান আমাদের সাথে কথা রাখেনি। এমনকি আমাদের টাকাও দিচ্ছে না।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি