বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হত্যার ঘটনায় সর্বদলীয় বৈঠক চায় বিএনপি

ব্লগার ও প্রকাশক হত্যার ঘটনায় দেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।তিনি বলেছেন, এ ধরনের পরিস্থিতিতে সরকার, বিরোধী দল নির্বিশেষে সকল রাজনৈতিক দল মিলে আমরা প্রতিরোধ গড়তে চাই।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সর্বদলীয় বৈঠক ডেকে এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।রবিবার সন্ধ্যা ৬টার দিকে সন্ত্রাসীদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনের শোকগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে গিয়ে হাফিজউদ্দিন এ আহ্বান জানান।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে এসেছি। তাদেরকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। নিহতের বাবা দেশের একজন বরেণ্য শিক্ষাবিদ। তিনি ধীর স্থিরভাবে বিজ্ঞব্যক্তির মতো এ শোককে মোকাবেলা করছেন।

দীপন হত্যার দায় সরকার এড়াতে পারে না মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি থাকায় এসব হত্যাকাণ্ড ঘটছে। সরকারের পুলিশ বাহিনী সন্ত্রাসীদের না খুঁজে গণতন্ত্রকামী লড়াকু মানুষদের খুঁজে বেড়ায়। এই সুযোগে অপরাধীরা একের পর এক ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে।

এ সময় দলের সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমানও ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে অভিজিতের বন্ধু ও তার বইয়ের প্রকাশক জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী