শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হত্যার পর বাংলাদেশির লাশ নদীতে ফেললো বিএসএফ

ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্মম নির্যাতনের শিকার হয়েছেন আলী বাদশা নামের এক বাংলাদেশি। নির্যাতনের এক পর্যায়ে মৃত্যু হলে লাশ ফেলে দেয়া হয় ইছামতি নদীতে।

সোমবার দুপুরে টাউন শ্রীপুর স্লুইচ গেট নামক স্থান থেকে আলী বাদশার ভাসমান লাশ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।

নিহত বাদশা সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিবনগর এলাকার মৃত বাবর আলীর ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো গত বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে টাউন শ্রীপুর বাজারে যান বাদশা। সেখান থেকে স্থানীয় ব্যবসায়ীরা কৌশলে তাকেসহ কয়েকজনকে দেবহাটা সীমান্ত সংলগ্ন নদী পার হয়ে ভারতে গরু আনতে পাঠান। সে অনুযায়ী তারা ভারত সীমান্তে পৌঁছলে বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় বাদশার সঙ্গীরা নদীতে ঝাঁপ দিয়ে কোনোভাবে রক্ষা পেলেও তিনি বিএসএফের হাতে ধরা পড়েন।

গত পাঁচদিন ধরে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে বাদশা মারা গেলে লাশ ইছামতি নদীতে ফেলে দেয় বিএসএফ। সোমবার দুপুরে টাউন শ্রীপুর স্লুইচ গেট নামক স্থানে তার লাশ ভাসতে দেখে বিজিবিকে খবর দেয়া হলে লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ৩৪ বিজিবির টাউন শ্রীপুর কোম্পানি সদরের নায়েক সুবেদার জানান, অবৈধভাবে সীমান্তে গরু আনা-নেয়া নিষিদ্ধ। বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে গেলে তো দুর্ঘটনা ঘটবেই।

বাদশার লাশটি উদ্ধার করে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত