হলি আর্টিজান হামলায় ৮০ লাখ টাকা দিয়েছেন ডা. রোকনউদ্দিন


পরিবার নিয়ে সিরিয়ায় পালিয়ে যাওয়া রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরিপাড়ার ডা. রোকনউদ্দিন, আজিমপুরে নিহত তানভির কাদেরি ও মিরপুরে নিহত সাবেক সেনা কর্মকর্তা জাহিদ গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা বাস্তবায়নে অর্থ যোগান দিয়েছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম।
তিনি বলেন, হামলা বাস্তবায়নে ওই তিন ব্যক্তি জেএমবির তহবিলে অর্থ যোগান দিয়েছিলেন। এর মধ্যে ডা. রোকনুদ্দিন জেএমবি তহবিলে ৮০ লাখ টাকা দিয়েছেন।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, জেএমবির তহবিলে টাকা দিয়ে ডা. রোকনউদ্দিন দেশ ছেড়ে পালিয়েছেন। গুলশান হামলায় অর্থদাতাদের সন্ধানে পুলিশের প্রাথমিক তদন্তে এ তথ্য উঠে এসেছে।
উল্লেখ্য, রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়ার বাসিন্দা ঢাকা শিশু হাসপাতালের ডাক্তার রোকনউদ্দিন তার পরিবারসহ গত ১৮ জুলাই থেকে নিখোঁজ। তিনি বর্তমানে সিরিয়ায় অবস্থান করছেন বলে পুলিশের ধারণা।
তার পরিবারের অন্য সদস্যরা হলেন- রোকনউদ্দিনের স্ত্রী নাইমা আক্তার, বড় মেয়ে নাদিয়া ও তার স্বামী শিশির এবং ছোট মেয়ে রামিতা।
এর মধ্যে নাদিয়া ও শিশির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। নাইমা আক্তার কবি নজরুল কলেজের অধ্যাপক। ছোট মেয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













