`হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন’


সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা বাড়াতে সাংবাদিক নামধারী হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ২য় জাতীয় কাউন্সিল উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শাহ আলমগীর বলেন, আমাদের দেশে টেলিভিশন ও পত্রিকার বেশিরভাগ সাংবাদিকের দক্ষতা খুবই কম। অনেক টেলিভিশন আছে, তারা যখন জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেন, তখন জামানত বাবদ ১ লাখ টাকা রেখে একটি কার্ড দেন।এর বাইরে বেতন-ভাতা বলতে আর কিছু দেওয়া হয় না। বলা হয়, আপনি আয় করে নেন।
তিনি আরো বলেন, নিয়োগ দেওয়ার পর তাদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করে না ওই প্রতিষ্ঠান। এর ফলে অপসাংবাদিকতা বাড়ছে। আর এই সুযোগে এক শ্রেণির লোক সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপসাংবাদিকতা করছে।
পিআইবির মহাপরিচালক বলেন, আমরা দেখেছি, বেতন-ভাতা পায় না অথচ গাড়ি নিয়ে চলছে। আপনি জেলায় গিয়ে দেখবেন, ওই সাংবাদিকদের প্রভাব বেশি। ওনারা ডিসি, এসপি, ওসির গাড়িতে করে ঘোরে।
নিজেদের পেশার মর্যাদা রক্ষার জন্য, সাংবাদিকদের প্রতি মানুষের আস্থা বাড়াতে সাংবাদিক নামধারী হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভোলা জেলা সভাপতি ও এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন বলেন,‘আমরা যারা মফস্বলে সাংবাদিকতা করি, আমাদের কোনো বেতন-ভাতা দেওয়া হয় না। আমরা চলব কীভাবে? বরং অফিস থেকে মাসিক টাকা চাওয়া হয়। এই টাকা জেলা প্রতিনিধিরা পাবেন কোথায়? তাহলে আমাদের দুষছেন কেন?
তিনি আরো বলেন, আবার বলছেন, জেলা প্রতিনিধিরা চাঁদা নেয়। কোন ধরনের বাছাই না করে আপনারা সাংবাদিক নিয়োগ দিচ্ছেন। এতে করে হলুদ সাংবাদিকতা বাড়ছে। আর এদের এই ব্যাপকতা দেখে এখন আমাদের সাংবাদিক পরিচয় দিতে লজ্জা হয়।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন,‘মফস্বলে অপসাংবাদিকতা দূর করতে হলে এই পেশায় প্রবেশের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে এবং পেশাদার সাংবাদিকদের একটি তালিকা প্রণয়ন করে এদের প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি পেশার মর্যাদা রক্ষায় মফস্বল সাংবাদিকদের জন্য পৃথক বেতন কাঠামো তৈরি করতে হবে।
সংগঠনের সভাপতি এস এম আব্দুল মুগনী নিরোর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সংগঠনের সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













