বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাতিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর ইউনিয়নে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ আরো ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চেয়ারম্যানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত নাম-পরিচয় জানানি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চট্টগ্রাম থেকে একটি বোটে করে ১০/১২ জন লোক হাতিয়ার চেয়ারম্যানঘাট এলাকায় আসে। এ সময় স্থানীয় লোকজন তাদের দেখে ডাকাত সন্দেহ হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে বোটের মধ্যে আগ্নেয়অস্ত্র আছে বলে তারা স্বীকার করে।

তাদের দেয়া তথ্যমতে, পুলিশ পুনরায় বোটে অভিযান চালায়। এ সময় আটককৃতদের সঙ্গে আসা অন্যরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে ও সঙ্গীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে এবং ৬ জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত ও ২ জন আহতদের মধ্যে পুলিশ কনস্টবল ফজলুল হক (৫৫) ও গণপিটুনিতে আহত দু’জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, একদল ডাকাত পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে জখম করেছে। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়েছে। নিহতদের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।

চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
  • সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
  • অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
  • কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
  • এমপির বোন জামাই ও জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলের জয়
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত