‘হায়াৎ থাকলে বেঁচে থাকবো’‘বেঁচে থাকলে দেখা হবে’


‘আমরা এখন পর্যন্ত নিরাপদে আছি। অভিযান চলছে। গুলি হচ্ছে। পরে কী হবে জানি না। হায়াৎ থাকলে বেঁচে থাকবো। বেঁচে থাকলে দেখা হবে।’ শনিবার সকাল ৭টা ৪৪ মিনিটে হলি আর্টিজান রেস্টুরেন্টের ভেতর থেকে শাহরিয়ার আহমেদ শেরু (২৪) নামের একজন ফোনে বাইরে অপেক্ষমাণ তার চাচাকে এই কথাগুলো বলেন।
শেরু দুই বছর ধরে আর্টিজান রেস্টুরেন্টের কফি কর্নারে কাজ করছেন বলে জানান তার চাচা ইব্রাহিম আহমেদ। ৭টা ৪৪ মিনিটে শেরুর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর তার ফোনে অনেকবার চেষ্টা করা হলেও আর কেউ ফোন ধরছে না।
কমান্ডো অভিযান শুরুর পর সকাল ৮টা ২০ মিনিটের দিকে রেস্টুরেন্ট আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে গেলেও শেরুর ফোনে কোনও জবাব আসছে না।শেরুর বাবার নাম ওসমান। তারা ঢাকার শাহজাদপুর, ভাটারা এলাকায় থাকেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













