রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হয়রানি বন্ধ না হলে ধর্মঘটে যাবেন অ্যাম্বুলেন্স মালিকেরা

বেসরকারি অ্যাম্বুলেন্স পরিবহনে পুলিশ ও ডিউটি কর্মকর্তারা বিভিন্ন ধরনের হয়রানি করেন বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেড। এই হয়রানি বন্ধ না হলে পয়লা জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাবেন অ্যাম্বুলেন্স মালিকেরা।

আজ বেলা ১১টার দিকে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মো. মোমিন আলী বলেন ঢাকা মহানগরে এ সমিতির অধীনে ৬০০ অ্যাম্বুলেন্স আছে। তিনি জানান, গত ১৫ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চাপায় ছয়জনের প্রাণহানির ঘটনার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক সার্জেন্টরা বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচলের সময় মালিক ও চালকদের নানা ভাবে হয়রানি করছেন।
মোমিন আলীর দাবি, রোগী বা লাশ থাকা সত্ত্বেও গাড়ি আটক বা ডাম্পিং করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোমিন স্বীকার করেন, অ্যাম্বুলেন্সে যে ধরনের সুবিধা রাখার শর্ত রয়েছে, বর্তমান বাজার মূল্য বিবেচনায় তাদের খরচ বেশি হয় বলে তাঁরা তা দিতে পারেন না। এ কারণেও তাঁদের বিরুদ্ধে মামলা বা জরিমানা করা হয়। অনেক সময় অ্যাম্বুলেন্সের নিয়ম অনুযায়ী সিট সংখ্যা বেশি থাকলেও জরিমানা গুনতে হয় তাঁদের।

সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবসাকে সম্পূর্ণ সেবামূলক ব্যবসা বলে ঘোষণা দেওয়ার দাবি জানান তারা। রোড পারমিট, বেশি সংখ্যক সিট ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সমস্যা দেখিয়ে তাদের যেন হয়রানি না করা হয় সেই দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে আজ উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক লিটন খান, সহ সভাপতি মো. তাহের, প্রচার সম্পাদক মো. বাদল প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত