মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০০ বছরের পুরনো সিন্দুকের সন্ধান, রাজশাহীজুড়ে তোলপাড়

রাজশাহীতে একটি বাড়ি থেকে ১০০ বছরের পুরনো একটি সিন্দুক উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে নগরীর মনিচত্বর সংলগ্ন দুলাল মিঞার বাড়ি থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। এ সময় গুপ্ত ধনের সিন্দুক পাওয়া গেছে বলে খবর ছড়িয়ে পড়ে আশপাশে। বাড়ি ঘিরে উৎসুক মানুষের ভিড়। রাস্তায় যানজট। কৌতূহলী সব মানুষের একই প্রশ্ন কী আছে ওই সিন্দুকে?

জানা যায়, মনিচত্বরের তিনতলা ওই বাড়িতে এর আগে স্টুডিও এবং স্বর্ণের দোকানের জন্য ভাড়া দেয়া হয়। গত ক’দিন থেকেই বাড়িটি ভাঙা হচ্ছিল নতুন ভবন নির্মাণের জন্য।

বাড়ির মালিকের স্ত্রী শাহানারা রজি জানান, সিন্দুকটি ব্রিটিশ আমলের। বাড়িটি ভাঙার পর নিয়ে যাওয়া হবে বলে সেটি আমাদের বাড়ির সিঁড়ি ঘরে রাখা ছিল। ভাবছিলাম বাড়ি ভাঙা হলে নিয়ে যাবো। কিন্তু অনেক ভারী হওয়ায় আমরা সেটি নিয়ে যেতে পারিনি।

তিনি আরো জানান, ওই সিন্দুকের মধ্যে পুরনো কিছু কাগজপত্র ছাড়া তেমন কিছুই নেই। তিনি জানান, তার কাছে কয়েকটি চাবি রয়েছে। চাবিগুলো দিয়ে সেটি খোলার চেষ্টা করা হয়। একপর্যায়ে সেটি খোলা সম্ভব না হলে মিস্ত্রি ডেকে নিয়ে আসা হয়। মিস্ত্রি এসে সিন্দুকটি খুলে দেয়। পরে এতে দেখা যায়, পুরনো কিছু কাগজপত্র ছাড়া তেমন কিছুই নেই।

পুলিশ জানায়, ওটা কোনো গুপ্ত ধনের সিন্দুক ছিল না। পুরনো কিছু কাগজপত্র ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি সিন্দুকটিতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত