১০ টাকা কেজি হতদরিদ্রদের ৪৫ বস্তা চাল আ. লীগ নেতার গুদামে মিলল..!


ময়মনসিংহে আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত গুদাম থেকে হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজিদরে বিক্রির জন্য বরাদ্দ হওয়া চাল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার নান্দাইল উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহর ব্যক্তিগত গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নুরুল্লাহর বিরুদ্ধে মামলা করতে খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামিম আল ইয়ামিন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ৩টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের দাতাহাটি গ্রামে নুরুল্লাহর ব্যক্তিগত গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ টাকা কেজিদরে বিক্রির জন্য সরকারের বরাদ্দ করা ৪৫ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা চালের বস্তা জব্দ করে নান্দাইল থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযানে পুলিশের সঙ্গে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার খাদ্য পরিদর্শক বিকাশ দত্ত উপস্থিত ছিলেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলার সহকারী কমিশনার তামিম আল ইয়ামিন জানান, খাদ্য পরিদর্শককে অবৈধ মজুতদার নুরুল্লাহর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন তিনি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল্লাহ পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান সহকারী কমিশনার।
এ বিষয়ে বিস্তারিত জানতে আওয়ামী লীগ নেতা নুরুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













