বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১১৪০ জনকে নিয়োগ দেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পরিচালিত ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রকল্পে প্রার্থীদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলেও পরবর্তী সময়ে পল্লী সঞ্চয় ব্যাংকে বদলির মাধ্যমে চাকরি স্থায়ীকরণের সুযোগ থাকবে।

প্রকল্প পরিচালনার জন্য প্রধান, জেলা ও উপজেলা কার্যালয়ে বেশকিছু পদে এক হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে প্রধান কার্যালয়ে হিসাবরক্ষক পদে একজন, হিসাব সহকারী পদে দুজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে তিনজন, ড্রাইভার পদে একজন, অফিস সহায়ক পদে দুজন এবং ক্লিনার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রকল্পটির জেলা কার্যালয়ে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদে ৬৪ জন এবং অফিস সহায়ক বা নৈশ প্রহরী পদে ৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া উপজেলা কার্যালয়ে ফিল্ড সুপারভাইজার পদে ৪২ জন, কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদে ৫৪ জন, মাঠ সহকারী পদে ৪২১ জন এবং নৈশ প্রহরী পদে ৪৮৫ জন নিয়োগ পাবেন।

আগ্রহী প্রার্থীরা পদগুলোতে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ ওয়েবসাইটের (http://www.ebek-reportreturn.info/Pages/ApplicationForm.aspx) মাধ্যমে  আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি-২০১৬ তারিখ পর্যন্ত। নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষার সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত জানতে  পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত