১২ টাকা চুরির ‘গুরুতর’ অভিযোগ ও একটি মৃত্যু


গুরুতর অভিযোগ! হ্যাঁ, মাত্র ১২ টাকা চুরির এক ‘গুরুতর অভিযোগে’ গতকাল শুক্রবার আরজিনা খাতুন (৩৭) নামের এক গৃহবধূকে দফায় দফায় নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মূল অভিযক্ত তার স্বামী রেজাউল করিম। আজ শনিবার সকালে বাড়ির পাশে বাঁশবাগান থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া যায়। গৃহবধূর পরিবারের অভিযোগ, রেজাউলই হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রেজাউলের কয়েকজন প্রতিবেশী জানান, প্রায় ২০ বছর আগে চৌকিবাড়ি ইউনিয়নের বিষপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে আরজিনা খাতুনের একই ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের শুকুর আলীর ছেলে রেজাউল করিমের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই কারণে-অকারণে আরজিনাকে নির্যাতন করতেন রেজাউল। বাড়িতে শুধু রেজাউল ও তার স্ত্রী এবং তাদের তিন সন্তান থাকত। গতকাল বিছানার নিচ থেকে ১২টি টাকা হারিয়ে যায়। এ নিয়ে স্ত্রী আরজিনাকে কয়েক দফা মারধর করেন রেজাউল। আজ সকালে বাড়ির পাশে বাঁশবাগানে তার ঝুলন্ত লাশ দেখা যায়। এ ঘটনায় নিহত আরজিনার বড় ভাই আবদুর রাজ্জাক বাদী হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন।
আরজিনা খাতুনের বড় মেয়ে সপ্তম শ্রেণির আদুরী দেওয়া তথ্যমতে, এই ১২ টাকা গতকাল দুপুরে বাবার বিছানার নিচ থেকে সে নেয়। তার বাবা এই টাকা খুঁজে না পেয়ে মাকে টাকা চুরির অভিযোগে মারধর করে। এ ঘটনা নিয়ে দিনভর মা–বাবার মধ্যে ঝগড়া হয়। এরপর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। এর পরে কী হয়েছে, তা সে বলতে পারছে না।
আরজিনার বড় ভাই আবদুর রাজ্জাক বলেন, ‘বিয়ের পর থেকে রেজাউল করিম আমার বোনকে মিথ্যা অপবাদে মারধর করত। এসব ঘটনা নিয়ে দফায় দফায় সালিস বৈঠক করে মীমাংসা হয়েছে। গতকাল দুপুরে টাকা চুরির অভিযোগে আমার বোনকে কয়েক দফা মারধর ও নির্যাতন করা হয়েছে। ’ আবদুর রাজ্জাকের দাবি, এ ঘটনার জের ধরে রাতে রেজাউল করিম আরজিনাকে পিটিয়ে ও লোহার রড দিয়ে খুঁচিয়ে হত্যা করেছেন। পরে তিনি এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রমাণ করতে লাশ বাঁশবাগানের ভেতর ঝুলিয়ে রেখে পালিয়েছেন। এদিকে একই গ্রামে রেজাউলের বাবা ও ভাই আলাদা থাকলেও বর্তমানে তারা পলাতক।
চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুলফিকার আলী এই দম্পতির মধ্যে ঝগড়াবিবাদ ও স্ত্রীকে মারধর অভিযোগ স্বীকার করেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত আরজিনা খাতুনের শরীরে ও দুই পায়ে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













