মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘১৩ মে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে’

স্বঘোষিত ‘অতিপ্রাকৃতিক সত্তা’ জ্যোতিষী হোরাসিও ভিলেগা দাবি করেছেন আগামী ১৩ মে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি স্টার জানায়, ডোনাল্ড ট্রাম্পই যে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন, প্রেসিডেন্ট নির্বাচনের বেশ কয়েক দিন আগেই তা জানিয়েছিলেন হোরাসিও। এই খবর সামনে আসতেই প্রচারে আসেন এই জ্যোতিষী।

এবার তিনি দাবি করেছেন, খুব শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেটা হবে নাকি ট্রাম্পের কারণেই। এই মুহূর্তে সিরিয়া নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটা উত্তেজনা চলছে।

অন্যদিকে, উত্তর কোরিয়াও আমেরিকাকে হুশিয়ারি দিয়েছে, যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত তারা। এমন একটা টানাপোড়েনের মধ্যে হোরাসিওর বার্তা শোরগোল ফেলে দিয়েছে। তার দাবি, সিরিয়াকে কেন্দ্র করেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেটা শুরু হবে একটা ‘মিথ্যা তথ্য’কে কেন্দ্র করে।

হোরাসিওর মতে, সিরিয়ায় রাসায়নিক হামলাকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যুদ্ধে পড়বে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। এই যুদ্ধে ভয়ঙ্কর ক্ষতি ও প্রচুর মানুষের মৃত্যু হবে বলেও জানিয়েছেন হোরাসিও। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী ক্যাথলিক ধর্মাবলম্বি এই জ্যোতিষী বলেন, কয়েক দিন আগেই তিনি স্বপ্ন দেখেছেন যে, আকাশ থেকে আগুলের কুণ্ডলি পৃথিবীর ওপর আঘাত হানছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প