সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৬টি পরিবার ধ্বংস করে দিল ‘কিরণমালা’

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বড়দাপ (সরকারপাড়া) গ্রামের কিরণমালা দেখতে গিয়ে ১৬টি পরিবার আগুনে পুড়ে ছাই।

এলাকাসূত্রে জানা যায় গতকাল রাত ৮.৪০মিনিটে বাড়িতে সবাই কিরণমালা দেখার সময় ওদিকে চুলার আগুন ফুসকে গিয়ে রান্নাঘরে আগুন লাগে।

আগুন লাগার সাথেই এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আগুন আরো বিশাল আকার ধারন করে। এলাকার মানুষজন কিছু ঘরবাড়ি ভাংচুর নিয়ে ব্যস্ত থাকে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ৪০মিনিট পরে এসে আগুনটিকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু তারা মালামল কিছুই রক্ষা করতে পারেন নি। রাত ৯.৩০মিনিটে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম আগুনে পুড়ে যাওয়া এলাকাটি পরিদর্শন করেন এবং প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।

এদিকে এলাকার চেয়ারম্যান মেম্বার সহ এই বিষয়ে তৎপর হয়ে উঠেন। আজ বিকাল ৫.০০ ঘটিকায় ১৬টি পরিবারের মধ্যে ৩২০কেজি চাল, ১৬টি পরিবারের মধ্যে ৮টি পরিবার বেশী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ১বান করে ৯ফুট ঢেউটিন প্রদান করেন।

প্রদান করার সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, আটোয়ারী ভাইস চেয়ারম্যান মোঃ শাহ্ জাহান আলী, আটোয়ারী মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি মিরা রানী পদ্মার, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহের, বড়দাপ ইউপি সদস্য মোঃ বাবুল, রাধানগর ইউপি মহিলা সদস্য শ্রী সুনিতা রানী ও মির্জাপুর ইউপি মহিলা সদস্য মোছাঃ হাফিজা বেগম। প্রদান শেষে আরো বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত