শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৭ মাস পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন

আদালতের নির্দেশে ১৭মাস পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সত্তরকান্দা এলাকায় কবর থেকে সুমি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার দুপুরে ফের ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করে পুলিশ।

পুলিশ জানায়, ৭ বছর আগে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের শহীদুল মোল্লার সঙ্গে বোয়ালমারী উপজেলার সত্তরকান্দা গ্রামের সৌদি প্রবাসী মোস্তফা কামালের মেয়ে সুমির বিয়ে হয়।

এরপর ২০১৪ সালের মাঝামাঝিতে তার শ্বশুর বাড়ির লোকজন জানায় সুমি বিষ পান করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২০ আগস্ট মারা যান সুমি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, সুমির যখন মৃত্যু হয় সে সময় তার বাবা মোস্তফা কামাল বিদেশে ছিলেন। পরে দেশে ফিরে ২০১৪ সালের ২৭ নভেম্বর তিনি বাদী হয়ে যৌতুকের জন্য সুমিকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার পর আদালতের নির্দেশে ফের ময়নাতদন্তের জন্য কবর থেকে সুমির মরদেহ উত্তোলন করা হয়।

মরদেহ উত্তোলন সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সালাউদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত