বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১ মাসের মধ্যে প্রাথমিকে ২৬ হাজার শিক্ষক নিয়োগ

আগামী এক মাসের মধ্যে সারাদেশে আরও ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

রোববার (১৯ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি এ কথা জানান। সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মন্ত্রী বলেন, ‘গত দুই বছরে আমরা ২২ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছি। আদালতের নির্দেশনা অনুসারে আরও প্রায় ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এক মাসের মধ্যে আমরা এই নিয়োগ সম্পন্ন করব।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকের প্রধান চ্যালেঞ্জ হলো মানসম্পন্ন শিক্ষা। এ লক্ষ্যে শিক্ষক ট্রেনিং বাড়ানো হয়েছে। আগে প্রাইমারি ছিল পঞ্চম শ্রেণি পর্যন্ত। এখন অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিকের আওতায় আনা হয়েছে। এ জন্য কারিকুলাম তৈরির কাজ চলছে।’

সারাদেশে যেসব স্কুল জরাজীর্ণ আছে, আগামী ২০১৮ সালের পর একটি স্কুলও এই দশায় থাকবে না বলেও জানান তিনি।

শিক্ষাখাতে বাজেট বেড়েছে উল্লেখ করে গণশিক্ষমন্ত্রী বলেন, ‘গতবার প্রাথমিক শিক্ষায় বাজেটে বরাদ্দ ছিল সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এবার সেখানে দেয়া হয়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকা। শিক্ষার দুই মন্ত্রণালয় মিলে গতবার মোট বাজেট ছিল ৩২ হাজার কোটি টাকা। এবার দেয়া হয়েছে ৫৮ হাজার কোটি টাকারও বেশি।’ বিশ্বের কাছে বাংলাদেশ এখন মডেল বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘পাকিস্তানের ২৪ বছরে এই দেশে একটি প্রাইমারি স্কুলও সরকারি হয়নি। সে সময়ে কোনো মাদ্রাসার জন্যও টাকা দেয়নি পাকিস্তান সরকার। ব্যক্তিগত দান-অনুদানের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান চলেছে।’

বঙ্গবন্ধু শুরুতেই দেশের ৩৭ হাজার প্রাথমিক স্কুলকে সরকারিকরণ করেছিলেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর পর যারা ক্ষমতায় এসেছিলেন তারা কেউ প্রাথমিক স্কুলের সরকারিকরণ নিয়ে না ভাবলেও শেখ হাসিনার সরকার আবার ২৭ হাজার স্কুলকে সরকারিকরণ করেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত