বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২০১৭ সালে প্রবাসী আয় সাড়ে ১৩ হাজার মিলিয়ন ডলার

সদ্য সমাপ্ত ২০১৭ সালের রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এই রেমিট্যান্স প্রবাহ বিগত কয়েক মাস ধরে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ছয় হাজার ৯৩৫ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বছরের প্রথম ছয় মাসে ছয় হাজার ৬০২ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে। ২০১৭ সালে মোট রেমিট্যান্স প্রবাহ ছিল ১৩ হাজার ৫৩৮ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। খবর বাসসের।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে অনাবাসিক বাংলাদেশিরা (এনআরবি) বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণ করায় বিদায়ী বছরে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।’

তিনি বলেন, ২০১৭ সালের প্রথম কয়েক মাসে তেলের মূল্য কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বেশির ভাগ বাংলাদেশি অভিবাসীর আয়ে প্রভাব পড়ায় রেমিট্যান্স প্রবাহে গতি কমে যায়। এ ছাড়াও কিছুসংখ্যক এনআরবি অবৈধ পথে দেশে টাকা প্রেরণ করে।

ডেপুটি গভর্নর বলেন, বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ যাতে বৃদ্ধি পায়, সে জন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে এখন অভিবাসী বাংলাদেশিরা তাদের উপার্জন বৈধ উপায়ে পাঠাতে আরও স্বাচ্ছন্দ্যবোধ করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ