২০ সেপ্টেম্বরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বোনাস
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বোনাস (উৎসব ভাতা) পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে ঈদের ছুটির আগে সেপ্টেম্বর মাসের ১৫ দিনের বেতন দিতে মালিকদের অনুরোধ করেছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে ঈদ পূর্ববর্তী শ্রমিকদের বেতন-ভাতা ও বিভিন্ন সমস্যা নিরসনে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু।
আগামী ২৫ দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। তার আগে ২১ সেপ্টেম্বর থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিতে আগেই একটি নির্দেশনা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রফতানিকারক সমিতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশেনের (বিটিএমএ) নেতৃবৃন্দ, পোশাক শ্রমিক নেতা ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













