শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

২৪ ঘন্টায় পাবনার ২৮৬ শিশু হাসপাতালে

কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগের প্রকোপ। নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

গত ২৪ ঘণ্টায় শুধু পাবনা জেনারেল হাসপাতালেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ২৮৬ শিশু ভর্তি হয়েছে। আর এক সপ্তাহে শিশুসহ প্রায় এক হাজার রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এমন অবস্থায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আর হাসপাতালের বিরুদ্ধে ওষুধ সংকটসহ নানা অভিযোগ করছেন স্বজনরা।

গতকাল রোববার পাবনা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। ভর্তি শিশুদের সবাই শীতজনিত রোগে আক্রান্ত। কারো ডায়রিয়া, কারো নিউমোনিয়া, আবার কেউ ধুকছে জ্বরের পাশাপাশি সর্দি-কাশিতে।

এমতাবস্থায় ওষুধ সংকটসহ স্বজনদের নানা অভিযোগ রয়েছে পাবনা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। কনকনে ঠান্ডায় শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের।

চিকিৎসক ও শয্যা সংকটের কথা স্বীকার করে পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পলিচালন মাহমুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে শীতজনিত রোগে ২৮৬ শিশু ভর্তি রয়েছে। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

এদিকে ছিন্নমূল আর দিনমজুরদের কষ্টের শেষ নেই। তবু সাধ্যমতো গরম কাপড় আর খড়কুটো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা। যাদের শীতবস্ত্র নেই, তারা ছুটছেন মার্কেটে। তাই জমে উঠেছে বেচাকেনাও।

ঈশ্বরদী আবহাওয়া অফিসসূত্রে জানা যায়, শৈত্যপ্রবাহ না হলেও আগামী দু-তিনদিন এ রকম শীত থাকবে। রোববার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস আর শনিবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত