বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৪০ বছর পর তোলা হলো মুক্তিযোদ্ধার লাশ

খুন হওয়ার ৪০ বছর পর আদালতের নির্দেশে তোলা হলো এক মুক্তিযোদ্ধার লাশ। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার সদ্যবিলুপ্ত শালবাড়ি ছিটমহলে।

শনিবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আউয়ালের উপস্থিতিতে ওই মুক্তিযোদ্ধার লাশ কবর থেকে তোলে পুলিশ।

জানা যায়, ১৯৭৬ সালে জমি-জমাসংক্রান্ত বিরোধের জেরে খুন হওয়া মুক্তিযোদ্ধা আজিমুল হক ছিটমহলের বাসিন্দা হওয়ায় এতদিন বিচারবঞ্চিত ছিলেন ওই মুক্তিযোদ্ধার পরিবার। অবশেষে ২০১৫ সালের ৩১ জুলাই ছিটমহল বিনিময়ের পর নিহত মুক্তযোদ্ধা আজিমুল হকের ছোট ভাই ১৩ জনকে আসামি করে পঞ্চগড় আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বোদা থানা পুলিশকে নথিভুক্ত করার আদেশ দেন।

বোদা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে মামলাটির প্রাথমিক তদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়। পঞ্চগড় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণকান্ত রায় ৪০ বছর আগে প্রতিপক্ষের হামলায় নিহত হওয়া মুক্তিযোদ্ধা আজিমুল হকের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলনের আদেশ দেন।

আদালতের নির্দেশে বোদা উপজেলা নির্বাহী অফিসার আবু আউয়ালের উপস্থিতিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এসআইএম রাজিউল করিম রাজু, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, মামলার তদন্তকারী কর্মকর্তা বোদা থানার উপ-পরিদর্শক দীন মোহাম্মদ আব্দুল করিমের নেতৃত্বে ছয় সদস্যের কবর খননকারী একটি দল ওই মুক্তিযোদ্ধার লাশের দেহাবশেষ ও মাটিসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এসআইএম রাজিউল করিম রাজু জানান, লাশের দেহাবশেষ, মাটিসহ বিভিন্ন আলামত ময়নাতদন্ত শেষে আলামতগুলো ঢাকা রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত