বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৪ জুলাই খোলা থাকবে ব্যাংক

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ঈদের আগে ৪ জুলাই সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করে ৪ জুলাই ব্যাংক খোলা রাখার অনুরোধ জানায়।

ব্যবসায়ীরা ঈদের আগে নগদ অর্থের লেনদেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন প্রদান ও আমদানি-রফতানি কার্যক্রমের সুবিধার্থে ২, ৩ ও ৪ জুলাই শিল্পাঞ্চল, শপিংমল এলাকা ও বন্দরগুলোতে বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার দাবি জানান।

যদিও এর আগে এক সার্কুলারে ২ ও ৩ জুলাই শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ৪ জুলাইও শিল্পাঞ্চল, শপিংমল এলাকা ও বন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে সমকালকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতাবলে ৪ জুন সরকারি ছুটি ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে গত রোববার বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতেও ৪ জুলাই ছুটি ঘোষণা করে। ফলে সরকারি খাতের পাশাপাশি সাধারণ ব্যাংকিং খাতেও টানা ৯ দিনের ছুটি সৃষ্টি হলে ৪ জুলাই ব্যাংক খোলা রাখার দাবি করেন ব্যবসায়ীরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত