৫ ঘণ্টা খড়ের গাদায় বেঁধে রাখা হলো ৩ শিশুকে


দু’টি আলু চুরির অপবাদ দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে খড়ের গাদার সঙ্গে গরু বাঁধার দড়ি দিয়ে পাঁচ ঘণ্টা তিন শিশুকে বেঁধে রাখেন মিজানুর রহমান নামে এক সবজি ব্যবসায়ী। খবর পেয়ে ওই শিশুদের অভিভাবকরা আসলে তাদের ছেড়ে দেয়া হয়।
হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের পাল পুকুরিয়া বাড়িতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিশুরা হলো- এনায়েতপুর গ্রামের মাঈনুদ্দিনের ছেলে জিদান (১২), একই গ্রামের আখন বাড়ির বিল্লাল হোসেনের ছেলে সিয়াম (১১) ও সিয়ামের খালাতো বোন সদর ইউনিয়নের মাতৈন গ্রামের সূবর্ণা (১১)।
শিশু জিদান বলে, ‘বৃহস্পতিবার বিকেলে আমরা ব্রিক ফিল্ডের কাছে গিয়ে শামুক খুঁজছিলাম। সেখান থেকে মিজান মিয়া আমাদের ধরে বাড়ি নিয়ে আসেন। সেখানে এনে আমাদের মারধরের হুমকি দেন। এক পর্যায়ে আমাদের গরুর দড়ি দিয়ে খড়ের গাদার সাথে বেঁধে রাখেন।’
শিশু সিয়াম বলেন, ‘আমরা চুরি করিনি। তবুও আমাদের বেঁধে রেখেছে। আমাদের খুব শীত লাগছে।’
এদিকে, খবর পেয়ে ওই বাড়ি ও এলাকার লোকজন বেঁধে রাখা তিন শিশুকে দেখতে ভীড় জমায়। পরে শিশুদের অভিভাবকরা আসলে তাদের ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে সবজি ব্যবসায়ী মিজানুর রহমান জানান, তাদের কাছে দু’টি বড় বড় আলু পাওয়া গেছে। ওরা তার জমির অনেক আলু নষ্ট করেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম সাংবাদিকদের জানান, তিন শিশুকে বেঁধে রাখার খবর শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













