৬০ দিন পর কবর থেকে লাশ উত্তোলন


মৃত্যুর দুইমাস পর কবর থেক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রফিকুল হক চৌধুরী (৬৫) এর লাশ উত্তোলন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাশনের (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম. রুহুল আমিন’র উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল উপজেলার উমেদপুর গ্রামের কবরস্থান থেকে ওই ব্যক্তির লাশ উত্তোলন করে।
জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর রফিকুল হক চৌধুরীর সাথে তার আপন ভাতিজা মুকুল চৌধুরীর পারিবারিক কলহের জের ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রফিকুল হক চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর রফিকুল হক চৌধুরী মারা যান। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে ৭ ডিসেম্বর ৫জনকে আসামী করে ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের আখাউড়া আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের জন্য দায়িত্ব পরে (টিবিআই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ব্রাহ্মণবাড়িয়ার উপর। ওই লাশের ময়না তদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা (টিবিআই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ব্রাহ্মণবাড়িয়ার এসআই মোবারক হোসেন বলেন, রফিকুল হক চৌধুরী মৃত্যুর পর তার লাশের ময়না তদন্ত হয়নি। রফিকুল হক চৌধুরীর লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য লাশ এখন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













