সরকারি ত্রাণ প্রত্যাখ্যানঃ যারা আমাদের গুলি করে হত্যা করেছে তাদের দেয়া ত্রাণ গ্রহণ করব না


‘যারা আমাদের গুলি করে হত্যা করেছে, বাড়িতে আগুন দিয়েছে, বাপ-দাদার জমি থেকে উচ্ছেদ করেছে, মামলা দিয়েছে তাদের দেয়া ত্রাণ সামগ্রী গ্রহণ করব না।’ এভাবেই নিজেদের প্রতিক্রিয়া জানান গোবিন্দগঞ্জের ক্ষতিগ্রস্ত সাঁওতালরা ।
আজ সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান সহিংস হামলার শিকার সাঁওতাল সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ করতে যান। এ সময় ওই সম্প্রদায়ের কেউই তা গ্রহণ করেননি।
ত্রাণ বিতরণ করা হবে এমন খবর পেয়ে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র সাঁওতাল পরিবারগুলো এগিয়ে যান। কিন্তু পরে এটি প্রশাসনের ত্রাণ হওয়ায় তারা সেগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বাড়িতে ফিরে যান।
ক্ষতিগ্রস্ত সাঁওতালরা জানান তাদের দাবি হচ্ছে উচ্ছেদকৃত জমিতেই তাদের পুনর্বাসিত করতে হবে। ওই জমির চার পাশ থেকে অবিলম্বে চিনিকল কর্তৃপক্ষের কাঁটা তারের বেড়া অপসারন ও আখ চাষ বন্ধ করতে হবে। সাঁওতালদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া গাইবান্ধা-৩ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আহমেদ বুলবুলসহ তাদের উচ্ছেদ, হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটে সহযোগিতা করা এবং তাদের জমি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে।
ওই সাঁওতাল পল্লীর বাসিন্দা পাওলুস মাষ্টার বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্থ করে যে ত্রাণ আনা হয়েছে এর পিছনের আবার না কোন ষড়যন্ত্র আছে। তিনি জানান, আমাদের দাবি এই প্রতিনিধি দলকে জানানো হয়েছে। দাবি পুরুণ না হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত সরকারি ত্রাণ গ্রহণ করা হবে না।
মাদারপুর গ্রামে ক্ষতিগ্রস্ত ইলিখা মার্ডি বলেন, ‘আমরা প্রশাসনের সাহায্য নেব না। তারা আমাদের গুলি করেছে, আমাদের হত্যা করেছে, আমাদের ঘরবাড়িতে আগুন দিয়েছে, তাদের দেয়া খাবার আমরা গ্রহণ করব না। আমরা আমাদের বাপ-দাদার জমি ফিরে পেতে চাই।’
উল্লেখ্য, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ সাঁওতালদের জন্য জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ৬ মেট্রিক টন চাল এবং ৫০ হাজার টাকা, ৩শ’ কম্বল বরাদ্দ করেন। ওই দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত ১শ’ ৫০টি পরিবারকে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি আলু ও ২টি করে কম্বল বিতরণের জন্য।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













