নাসিরনগরে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা ঘটনায় আমিরুল হোসেন চকদার নামের বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে আমিনুলকে গ্রেপ্তার করা হয়।
আমিরুল নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনিসহ নাসিরনগরে হামলার ঘটনায় এ পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর এ তথ্য জানিয়েছেন।
গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।
হামলার ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে দুই হাজার ৫০০ জনকে আসামি করে দুটি মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে ৩০০ জনকে আসামি করে আরো দুটি মামলা করে।
ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে আলাদা দুটি এবং পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত দল গঠন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













