লালমোহনে শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান


সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোলার লালমোহনে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
শুক্রবার সকাল ১০ টায় লালমোহন উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুন নবী সুমনের হাতে ফুল দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, এরশাদ শাসনামলেই দেশের প্রকৃত উন্নয়ন হয়েছে। এরশাদই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপ দেন। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় এসে এরশাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়। এরশাদকে কারাগারে পাঠিয়ে দেশের উন্নয়ন ধারাকে নস্যাত করে দেয়া হয়েছে। জাতীয় পার্টির আজকের অবস্থানের জন্য বিএনপিই দায়ী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপেজেলা আহ্বায়ক মাওলানা কামাল উদ্দিন, যুগ্ম- আহ্বায়ক রুহুল আমিন, জাহাঙ্গীর আলম, পৌর আহবায়ক হারুন খলিফা, সদস্য সচিব রিয়াজ উদ্দিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













