নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৬ জুয়ারিকে কারান্ড


কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে জুয়ার আসর থেকে ৬ জুয়ারিকে আটক করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারান্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার এই দন্ডাদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্তরা হলেন বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের ছমর উদ্দিনের ছেলে সাহেব আলী (৩৫), গুনই গ্রামের মৃত আক্তার উল্লার ছেলে আব্দুল হাকিম (৩৫), বক্তারপুর গ্রামের হাজী খালেকের ছেলে কাউছার আহমেদ (২৫), নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের মনর উদ্দিনের ছেলে কামাল মিয়া (৩৩), রাইয়াপুর গ্রামের মজদ্দর আলীর ছেলে পরাছ আলী (৩২), তাহিরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে হারুন মিয়া (৪৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খরছু মিয়ার মার্কেটের দু’তলায় বিকাল ৩ টা থেকে রাত ১২টা পর্যন্ত জমজমাট জুয়ার আসর চলে আসছিল। উক্ত আসরে জেলার বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়ারিরা অংশগ্রহণ করেন।
এতে করে এলাকার যুবসমাজ দিন দিন বিপথগামী হচ্ছে ও এলাকায় চুরি রাহাজানি বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ কর্মকান্ডে এলাকাবাসী, ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজনের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। প্রতিদিনের মত মঙ্গলবার বিকেলে ফের খেলা শুরু করে জুয়ারিরা। এই খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার থানার একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ৬ জুয়ারিকে হাতেনাতে আটক করলেও অনেক জুয়ারি পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে করে প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













