বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৃত মুক্তিযোদ্ধার ব্যাংক ঋণ পরিশোধ করলেন প্রতিবেশী

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ব্যাংক ঋণ পরিশোধ করলেন মো. হাবিবুর রহমান নামে এক প্রতিবেশী। গত ২৭ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়া শাখায় গিয়ে তিনি এই ঋণ পরিশোধ করেছেন।

১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়া শাখা থেকে মাত্র ৫ হাজার টাকা কৃষি ঋণ নেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। এর কিছুদিন পরেই তিনি মারা যান। এরপর সংসারে অভাবের কারণে তার ছেলেমেয়েরা আর সেই ঋণ পরিশোধ করতে পারেননি। ইতোমধ্যে সেই টাকা সুদে-আসলে ১০ হাজারে দাঁড়ায়।

ব্যাংক সূত্রে জানা যায়, একটি হালের বলদ ক্রয় বাবদ নগদ ৫ হাজার টাকা ঋণ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। তা বর্তমান সুদে-আসলে দ্বিগুণের আওতায় ১০ হাজার টাকা স্থিতি হয়েছিল।

কালিয়া শাখার কর্মকর্তা মো. জোনায়েদ হোসেন বলেন, অনেকেই ব্যাংক থেকে ঋণ নেয়ার পর আর ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখেন না। কিন্তু ঋণ পরিশোধে মৃত মুক্তিযোদ্ধা পরিবারটি সক্ষম ছিল না। বিষয়টি জানতে পেরে তারই প্রতিবেশী মৃত মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে হাবিবুর রহমান ঋণ স্বেচ্ছায় পরিশোধ করেছেন।

হাবিবুর রহমান বলেন, ঋণ গ্রহীতা শুধু আমার প্রতিবেশী নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও। তিনি মারা গেছেন। মৃত ব্যক্তির নামে ঋণ থাকা ঠিক নয়। তাই আমি নিজ উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখার স্বার্থে ঋণ পরিশোধ করেছি। একজন মুক্তিযোদ্ধার উপকারে আসতে পেরে আমার জীবন ধন্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত