হেফাজতের আমিরের সঙ্গে বৌদ্ধ প্রতিনিধি দলের সাক্ষাৎ


মিয়ানমারে রোহিঙ্গা পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের বৌদ্ধধর্মালম্বীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফির সাথে। এসময় প্রতিনিধি দল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হেফাজত আমিরের সহায়তা কামনা করেন।
শনিবার রাতে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় এ সাক্ষাত করেন প্রতিনিধি দল।
সম্মিলিত বৌদ্ধ নাগরিক কমিটির আহ্বায়ক লোকপ্রিয় বড়ুয়ার নেতৃত্বে বৌদ্ধ প্রতিনিধি দলে ছিলেন সমন্বয়কারী মিথুন বড়ুয়া, বৌদ্ধ ভিক্ষু শ্রী মৎ লোকজিৎ খের, শ্রী মৎ সংখানন্দ খের, প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া প্রমুখ।
বৌদ্ধধর্মালম্বীদের প্রতিনিধিদের সাথে বৈঠক করার কথা স্বীকার করেছেন হেফাজতে ইসলামের আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













