রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ৩

রাজধানীতে ছিনতাইয়ের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন খানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

তুহিন খান ছাড়া অপর দুই আটক ব্যক্তি হলেন পলাশ কুমার খান ও আল মামুন। তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার দিবাগত রাতে রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির।

তিনি জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে আরোহী সেজে হঠাৎ করে ল্যাপটপের ব্যাগ টেনে নিয়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ রকম বেশ কয়েকটি অভিযোগ থানায় এসেছে। এসব অভিযানের প্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে।

ওসি দাদন ফকির বলেন, তুহিন খান, পলাশ কুমার খান ও আল মামুন ছিনতাইকারী চক্রের সদস্য। তুহিন খান গোপালগঞ্জের কাশিয়ানী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী