রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সকালে বাংলাদেশীকে ধরে নিয়ে গিয়ে সন্ধ্যায় ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: জেলার হাতীবান্ধা উপজেলায় বনচৌকী সীমান্ত থেকে মমিনুর রহমান (২৫) নামে এক বাংলাদেশীকে সকালে ধরে নিয়ে গিয়ে সন্ধ্যাকালে ফিরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকালে বনচৌকী সীমান্তের ৯০৮নং মেইন পিলারের কাছে নিজ জমিতে তামাকের চারা রোপন করার সময় তাকে ধরে নিয়ে যায় ধুমাল খাতা ভারতীয় বিএসএফ।

মমিনুর রহমান ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার বনচৌকী সীমান্ত এলাকায় নিজ জমিতে তামাকের চারা রোপন করার সময় ভারতের কোচবিহার জেলার ধুমালখাতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বিএসএফের সঙ্গে যোগাযোগের করে বৃহস্পতিবার সন্ধ্যাকালে তাকে ফিরত নিয়ে আসা হয়।

ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, সীমান্তের একটি ক্ষেতে কাজ করছিল মমিনুর। এসময় ভারতীয় বিএসএফ সদস্যরা এক চোরাকারবারীকে ধাওয়া করতে এসে মমিনুরকে ধরে নিয়ে যায়। পরে ক্যাম্পের বিজিবির আপ্রাণ চেষ্টায় তাকে সন্ধায় ফিরত দেন বিএসএফ। তিনি আরও বলেন, মমিনুর ধরে নিয়ে গিয়ে প্রথমে কিছু মারধোর করেন বিএসএফ। তবে যোগাযোগের পর তাকে আর মারধোর করেননি।

হাতীবান্ধা উপজেলার সংশ্লিষ্ট বনচৌকি বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ আমির আলী মমিনুরের ফিরত আসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত