সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গিয়ে সাতজন গুলিবিদ্ধ

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষক-ছাত্রসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশসহ আরো আটজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পলিটেকনিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত কয়েকজন হলেন শিক্ষক সুদীপ্ত কুমার সিংহ, রাকিবুল হাসান, বাবুল কুমার, বিদ্যুত আলী ও ছাত্র সজল মণ্ডল, ইদ্রিস আলী, সাগর ও ইব্রাহিম। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা জানান, পলিটেকনিক শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যুবক মোস্তাক হোসেনকে আটকের দাবিতে আজ সকালে পলিটেকনিক কলেজের সামনে মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে ছাত্ররা। পুলিশ তাদের অবরোধ প্রত্যাহার করতে বলে। কিন্তু ছাত্ররা তা না করে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মিরাজসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে ১৭টি রাবার বুলেট ছোড়া হয়।

পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মুনির হোসেন জানান, বিজয় দিবসের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষক মোকলেছুর রহমানকে ক্যাম্পাসের বাইরে লাঞ্ছিত করে স্থানীয় মোস্তাক নামের এক যুবক। তাকে গ্রেপ্তারের দাবিতে ছাত্ররা সড়ক অবরোধ করলে পুলিশ অতর্কিতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষক ও ছাত্র আহত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত